ভিটিএস সেবা দেয়ার অনুমোদন পেল ইনফোলিংক

গাড়ির গতিবিধি নজরদারি সেবা বা ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সেবা দেয়ার অনুমোদন পেয়েছে দেশিয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোলিংক লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সেবা পরিচালনার অনুমতি দেয়।

এই বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, ইনফোলিংক ট্র্যাকার নামের এই সার্ভিস প্লাটফরম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে গাড়ির অবস্থান বের করার পাশাপাশি গাড়ির এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব নিরূপণ, ট্রিপ রিপোর্ট এবং ওভারস্পিড রিপোর্টগুলোও গাড়ির মালিককে সরবরাহ করবে।

Details: https://www.jugantor.com/tech/25211