তোমার জন্মদিন
তোমার জন্মদিন
সকাল থেকে
যে সন্ধ্যা হলো
কতোবার প্রতীক্ষায়
ব্যাকুল
হৃদয়ের শব্দে আমি যে
চমকে উঠলাম
প্রতিশ্রুত সন্ধ্যায়
তোমার সঙ্গে নির্জন হতে চলেছি।
তুমি তখন
জন্মদিনে উপহার পাওয়া গাড়িতে
যোগ্যতম বন্ধুর পার্শ্ববর্তীনী।
হয়তো রোমাঞ্চকর সংকেতে
চোখে মুখে তৃপ্তির উত্তাপ।
আমার জবাব পেলাম।
তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি কী না?
নাহ্
আমরা যে সমাজের জীব
তারই ধারায় তুমি ভাসমান তৃন
ইতিহাস পরিবর্তনের দিন এলে
হৃদয় নিয়ে তুমি খেলবে না আমি জানি...