রোমাঞ্চ

তোমার সঙ্গে সারাজীবন
বেশুমার রোমান্টিক জীবন কাটানোর স্বপ্নে—
অতলান্ত একাকীত্বে ফেঁসে গেলাম।

তুমি পাহাড়ে চলে গেলে,
আমি ভেসে গেলাম সমুদ্রে।

পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠে
তোমার মেঘের সঙ্গে ঘরকন্না,
আর সমুদ্রের মাঝখানে এসে
আমার নৌকাডুবি।

১৭.০৮.২০২৫